AB_2015

আরবের জাহেলিয়া যুগে নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিলনা। এ সময় কন্যা সন্তানের জন্ম ছিল অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। প্রধানত সামাজিক দিক থেকে লজ্জা এবং দারিদ্র্যের ভয়ে অনেকে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। বনু কুরাইশ ও বনু তামিম গোত্রের লোকেরা কন্যা সন্তানকে হত্যা করে গর্বিত পিতার সম্মান অর্জন করত। অবশেষে ইসলামের প্রচার ও প্রসারের পর সমাজে নারীর অবস্থার উন্নয়ন ঘটে এবং তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়। ক. টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন? ১ খ. অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝায়? ২গ. উদ্দীপকে বর্ণিত নারীর মর্যাদা বৃদ্ধির সাথে তোমার পঠিত কোন ইংরেজ শাসকের সংস্কার কাজের মিল আছে? ব্যাখ্যা কর । ৩ঘ. ভারতীয় হিন্দু নারীসমাজ তাদের অধিকার রক্ষায় অনেকাংশেই ইংরেজ শাসকদের নিকট ঋণী, তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও । ৪

Loading answers...