DiB_2023

'ক' অঞ্চলটি দীর্ঘদিন বিদেশি শক্তি দ্বারা শাসিত হয়ে আসছে। এ অঞ্চলের প্রধান দুটি সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে বিদেশি শক্তিকে বিতাড়িত করার চেষ্টা করে আসছিল। বিদেশি শক্তি এ ঐক্যবদ্ধ চেতনাকে নষ্ট করার জন্য 'ক' অঞ্চলটিকে ভৌগোলিকভাবে এমনভাবে ভাগ করে যাতে সম্প্রদায় দুটি পরস্পরের সাথে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ে। এ ঘটনার প্রেক্ষিতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উদ্ভব ঘটে এবং এ দলটিই পরবর্তীতে একটি স্বাধীন ধর্মরাষ্ট্র গঠনে ভূমিকা পালন করে।ক. কোন বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়? খ. ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের 'ক' অঞ্চলের ভৌগোলিক বিভাজন তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের রাজনৈতিক দলের অনুরূপ পাঠ্যবইয়ের যে দলটি ভূমিকা পালন করেছিল তার গুরুত্ব বিশ্লেষণ করো।

Loading answers...