BB_2021
মি. 'X' কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর গিয়েছিলো। বেশ কয়েক বছর পর সে দেশে ফিরে আসে। সে দেখে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে। সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় কৃষিক্ষেত্রে ফসল উৎপাদন ব্যাহত হয়। সেচ ছাড়া কোনো ফসল হয় না। সময়ে, অসময়ে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়। সে মনে করে কৃষক সচেতন হলে, জৈব সার ব্যবহার করলে ও রাসায়নিক সার কম ব্যবহার করলে হয়তো এসব সমস্যা হ্রাস পেতে পারে।ক. কৃষি খামার কী? খ. বাংলাদেশের কৃষি মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল'- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে কৃষিতে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব আলোচনা করো। ঘ. পরিবেশ দূষণের সাথে অভিযোজনের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...