DiB_2021
'X' ও 'Y' দুই দেশের নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যম তাদেরকে পারস্পরিক যোগাযোগের সুযোগ করে দিয়েছে। বন্ধু হিসেবে দু'জন প্রায়ই কথা বলে থাকেন। একদিন আলাপচারিতায় 'X' জানান যে, তার দেশে একাধিক রাজনৈতিক দল বিদ্যমান।' সরকারের অন্যান্য বিভাগের ওপর আইন বিভাগের নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া সরকার তার কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করে। অন্যদিকে 'Y' বলেন যে, তার দেশে একটিমাত্র রাজনৈতিক দল আছে, নামমাত্র একটি আইনসভা আছে। তবে সর্বক্ষেত্রে সরকার প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত।ক. সরকার কী? খ. অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?গ. উদ্দীপকের 'X' এর রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো। ঘ. 'X' ও 'Y' এর দেশের সরকার ব্যবস্থার মধ্যে তুমি কি কোনো পার্থক্য লক্ষ কর? মতামত দাও।
Loading answers...