JB_2021

মি. সুমন একজন জনসংখ্যা গবেষক। দেশের জনাধিক্য সমস্যা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, অধিক জনসংখ্যা একটি দেশের খাদ্য ঘাটতিসহ নানাবিধ আর্থ-সামাজিক সমস্যার সৃষ্টি করে। কিন্তু নিয়ন্ত্রিত জনসংখ্যাকে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ সুবিধা প্রদানের মাধ্যমে জনসম্পদে পরিণত করা গেলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করে। তার মতে, জনসংখ্যা একটি দেশের জন্য শুধু অভিশাপই নয় বরং আশীর্বাদও বটে । প্রয়োজন শুধু জনসংখ্যার কার্যকর ব্যবস্থাপনা । ক. জনসংখ্যার ঘনত্ব কী? খ. 'জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণ ঘটায়'— ব্যাখ্যা করো। গ. অধিক জনসংখ্যা কী কী আর্থ-সামাজিক সমস্যা সৃষ্টি করে? তোমার দেশের প্রেক্ষাপটে ব্যাখ্যা করো। ঘ. “জনসংখ্যা শুধু অভিশাপ নয় বরং আশীর্বাদও বটে”- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

Loading answers...