DB_2022
মারুফ দীর্ঘদিন যাবৎ জাপানে অবস্থান করছেন। সাম্প্রতিক সময়ে তিনি দেশে এসেছেন। গ্রামে এসে তিনি একটি বিষয় লক্ষ করলেন, গ্রামের অবস্থা আর পূর্বের মতো নেই। গ্রামে বিদ্যুৎ এসেছে, রঙিন টিভি ও ডিসলাইন এসেছে। মানুষ চায়ের দোকানে বসে চা পানের সাথে সাথে টিভির বিভিন্ন চ্যানেলের সংবাদের পাশাপাশি বিভিন্ন দেশের আচার- অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে দেশের বাইরে থাকা আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ স্থাপন ও ছোটোখাটো ব্যবসা পরিচালনা করছে। এতে মারুফ আনন্দিত ও আশান্বিত।ক. বৈদেশিক সাহায্য কী? খ. কেন, অধিক রপ্তানিমুখী শিল্প স্থাপন করা প্রয়োজন? গ. “সাম্প্রতিক সময়ে সমাজের এই পরিবর্তনকে অর্থনীতির পরিভাষায় কী নামে চিহ্নিত করা যায়?” তা ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে এদেশের অর্থনীতিতে বিষয়টির প্রভাব বিশ্লেষণ করো।
Loading answers...