DB_2023
বহুকাল থেকেই বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ। প্রতি বছর দেশটির আমদানি ব্যয় রপ্তানি আয়ের থেকে বেশি হয়ে থাকে।সম্প্রতি দেশটি প্রচলিত পণ্যের পাশাপাশি বেশ কিছু অপ্রচলিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করছে।তাছাড়া রপ্তানি সম্প্রসারণের জন্য বর্তমান সরকার উৎপাদন বৃদ্ধি, রপ্তানি শুল্ক হ্রাস, পরিবহণ ব্যবস্থার উন্নয়ন,জ্বালানির মূল্যহ্রাস, বিভিন্ন দেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ ও বাণিজ্য চুক্তি সম্পাদন ইত্যাদি কার্যক্রম গ্রহণ করেছে।ক. প্রচলিত রপ্তানি দ্রব্য কাকে বলে?খ. বাংলাদেশ সরকার বিলাস দ্রব্য আমদানিকে নিরুৎসাহিত করে মূলধনী দ্রব্য আমদানিতে অগ্রাধিকার প্রদান করছে কেন?গ. উদ্দীপকে লেনদেন ভারসাম্যের ঘাটতি দূরীকরণে গৃহীত পদক্ষেপসমূহ চিহ্নিত করে ব্যাখ্যা করো।ঘ. বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার গৃহীত পদক্ষেপসমূহ কি পর্যাপ্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
Loading answers...