DiB_2023

এ' রাষ্ট্রটি ২০১০ সালে স্বাধীনতা লাভ করে। উক্ত রাষ্ট্রে ২০১২ সালে কার্যকর হওয়া সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তন করা হয় এবং কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়। তবে কেন্দ্রে দায়িত্বশীল সরকার প্রবর্তন করা হয়নি। প্রদেশে স্বায়ত্তশাসন ছিল না কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। পরবর্তীতে ২০১৫ সালে সংশোধনীর মাধ্যমে কেন্দ্রে দায়িত্বশীল সরকার প্রবর্তন করা হয় এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর হয়। প্রদেশের তালিকাভুক্ত বিষয়গুলোর ওপর কেন্দ্রের কোনো প্রভাব বা নিয়ন্ত্রণ ছিল না। তবে প্রাদেশিক গভর্নর প্রদেশের নিয়মতান্ত্রিক প্রধান ছিলেন। তিনি আইন প্রণয়ন কিংবা শাসন সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করতেন না।ক. মর্লে-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়?খ. ১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল ভারতে হিন্দু- মুসলমান স্বতন্ত্র জাতিসত্তার প্রকাশ- ব্যাখ্যা করো। গ. 'এ' রাষ্ট্রের ২০১২ সালের সংবিধানের বৈশিষ্ট্য কোন ভারত শাসন আইনকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো। ঘ. উক্ত রাষ্ট্রের ২০১৫ সালের সংশোধিত সংবিধানের সাথে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের তুলনা করো।

Loading answers...