BB_2018
গ্রামের বয়োবৃদ্ধরা এক সময় তাদের ছেলেমেয়ে, নাতি-নাতনিদের গল্প, রূপকথা, উপদেশমূলক বাণী শোনাত। এক সময় পালাগান, জারি, সারি ইত্যাদি ব্যাপকভাবে গ্রামেগঞ্জে হতো। বিশেষ করে পুঁথিপাঠ, গাজীর গান ইত্যাদি গ্রামে ব্যাপক প্রচলিত ছিল। এসবের মধ্য দিয়ে শিশু-কিশোররা পারস্পরিক শ্রদ্ধাবোধ, নীতি-নৈতিকতা শিক্ষা পেত। এখনও এসবের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। মানুষ মনে করে এগুলোই আমাদের মূল শিকড়।ক. প্রথা কী?খ. সমাজ কাঠামোর ভাব বিনিময় ব্যবস্থা বলতে কী বোঝায়?গ. উদ্দীপকের বর্ণনায় সংস্কৃতির কোন উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর । ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাবলি সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক— বিশ্লেষণ কর ।
Loading answers...