DB_2019
ফাহিমের দেশে যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা · না থাকায় অধিকাংশ জনগণের গুণগতমান অত্যন্ত নিম্ন। বেশিরভাগ মানুষই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। এই কারণে একদিকে যেমন স্বাস্থ্যহানি ঘটছে, অন্যদিকে তাদের নিম্ন মাথাপিছু আয় ও অশিক্ষা, জন্মহার বৃদ্ধিসহ নানা সমস্যার সৃষ্টি করছে। বর্তমানে সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে।ক. মানবসম্পদ কী? খ. শিক্ষা ও প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে? গ. ফাহিমের দেশটিতে জনসংখ্যার যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে উদ্দীপকের আলোকে তা ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত মানবসম্পদ উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের মূল্যায়ন করো।
Loading answers...