BB_2019
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়নAll Topics

হামিদ সাহেব একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে চাকুরি করেন। প্রতিষ্ঠানটি ধারে কাঁচামাল ক্রয় করে থাকে। সম্প্রতি কাঁচামাল সরবরাহকারী ধার পরিশোধের জন্য ২/১০, নিট ৪৫ শর্ত প্রস্তাব . করেছেন। এ অবস্থায় হামিদ সাহেব তার মালিককে ২% বাট্টা গ্রহণের জন্য অনুরোধ জানালেন। কিন্তু মালিক পাল্টা যুক্তি দেখালেন, “আমার হাতে নগদ টাকা নেই। এখন ২% বাট্টা গ্রহণ করতে হলে বার্ষিক ১৪% হারে ব্যাংক থেকে ঋণ নিতে হবে, তাই সেটা লাভজনক হবে না। হামিদ সাহেব তার মালিককে বোঝাতে ব্যর্থ হলেন যে, ২% বাট্টার সুযোগ গ্রহণ না করলে বার্ষিক ব্যয় বেশি হবে। ক. ঘূর্ণায়মান ঋণ কী? খ. ব্যবসায় ঋণের ব্যয় কীভাবে নির্ধারণ করা হয়? গ. উদ্দীপকে প্রদত্ত শর্ত অনুযায়ী ব্যবসায় ঋণের বার্ষিক ব্যয় কত? ঘ. হামিদ সাহেব ও তার মালিক দুই জনের মধ্যে কার সিদ্ধান্ত সঠিক ছিল? ব্যাখ্যা করো।

Loading answers...