ChB_2019
বনানী ট্রেডার্স উৎপাদন বিভাগ থেকে কাঁচামালসংক্রান্ত প্রাপ্ত তথ্য- ২০১৮ জানু. ১ প্রারম্ভিক জের ২৭৫ কেজি প্রতি কেজি ২০ টাকা দরে। জানু. ৫ কারখানায় ইস্যু করা হলো ১৫০ কেজি। জানু. ১০ ২১ টাকা দরে ২৫০ কেজি কাঁচামালের ফরমায়েশ করা হলো। জানু. ১২ ১০ তারিখের ফরমায়েশকৃত মাল পাওয়া গেল। জানু. ১৫ কারখানা থেকে ৩০০ কেজি কাঁচামালের চাহিদা পাওয়া গেল। জানু. ১৮ ১৫ তারিখের চাহিদাপত্রের মাল ইস্যু করা হলো। জানু. ২২ ক্রয় ৩২৫ কেজি, প্রতি কেজি ২২ টাকা দরে। জানু. ২৫ ইস্যু করা হলো ২৭৫ কেজি। জানু. ৩০ ইস্যু করা হলো ৫০ কেজি। ক. ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে কাঁচামাল মজুদের পরিমাণ (একক) নির্ণয় কর। খ. FIFO পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর। গ. ভারযুক্ত গড় (Weighted average), পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর।
Loading answers...