DB_2022
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিংAll Topics

রহিমা গ্রাম থেকে শহরে এসে ‘TNM' নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেয়। চাকরির প্রয়োজনে তাকে শহরে অবস্থান করতে হয়। প্রতি মাসে বেতন পেয়ে সে বাড়িতে তার বাবাকে চিকিৎসা খরচ পাঠানো নিয়ে খুবই চিন্তিত থাকে। তার এক বান্ধবী ব্যাপারটি জানতে পেরে তাকে বিশেষ এক তারবিহীন ই-প্রযুক্তিতে টাকা পাঠানোর জন্য পরামর্শ দেন। যার ফলশ্রুতিতে রহিমা ব্যাংকে না গিয়েও গ্রামে তার বাবাকে প্রতি মাসে টাকা পাঠাতে পারে এবং সাথে সাথে প্রাপ্তি সংবাদও পায় । এতে রহিমা অনেকটা স্বস্তি বোধ করে ।ক. ওয়ান স্টপ সার্ভিস কী ?খ. “স্বয়ংক্রিয় নিকাশঘর আন্তঃলেনদেন সহজ করেছে”– ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে রহিমা কোন ই-ব্যাংকিং পদ্ধতিতে গ্রামে তার বাবাকে টাকা পাঠায়? ব্যাখ্যা করো ।ঘ. তুমি কি মনে করো উদ্দীপকে রহিমার অনুসৃত পদ্ধতিটি বর্তমানে অধিক জনপ্রিয়? বিশ্লেষণ করো।

Loading answers...