JB_2017
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৭ঃ উৎপাদন ব্যয় হিসাবAll Topics

২০১৬ সালের জুলাই মাসে ঢাকা সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের তথ্যাবলি নিম্নরূপ: (i) প্রভাষক ৪ জন, প্রত্যেকের মাসিক মূল বেতন ১৮,০০০ টাকা। (ii) সহকারী অধ্যাপক ৩ জন, প্রত্যেকের মাসিক মূল বেতন ৩৫,০০০ টাকা। (iii) সহযোগী অধ্যাপক ২ জন, প্রত্যেকের মাসিক মূল বেতন ৪৫,০০০ টাকা। (iv) তারা সবাই বাড়ি ভাড়া মূল বেতনের ৫০%, চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫০০ টাকা এবং মহার্ঘ ভাতা মূল বেতনের ২০% পায়। (v) কর্তনসমূহ: (১) প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের ১০% (২) টিফিন প্রতি মাসে ২০০ টাকা। ক. ৩ জন সহকারী অধ্যাপক এবং ২ জন সহযোগী অধ্যাপকের মোট মূল বেতন কত? খ. কর্মচারীদের উক্ত মাসের মোট উপার্জন দেখাও। গ. কর্মচারীদের মাসের মোট কর্তন দেখাও।

Loading answers...