GSAC_2020

নওয়াফ সাহেবের প্রতিষ্ঠানে কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় ৫টি কম্পিউটার ও ৫টি প্রিন্টারের প্রয়োজন হলো। কিন্তু একজন প্রকৌশলী তাকে একটি প্রিন্টার কিনে প্রতিষ্ঠানের ব্যয় সাশ্রয়ের পরামর্শ দেন। পরবর্তীতে নওয়াফ সাহেব সে মোতাবেক কিছু তারের মাধ্যমে একটি প্রিন্টার কিনেই ৫টি কম্পিউটার থেকে প্রিন্ট সুবিধা পাওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। ক. মডেম কী?খ. কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায়? ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজিকে নির্দেশ করা হচ্ছে? 'চিত্রসহ ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের অবস্থায় নেটওয়ার্ক স্থাপনের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

Loading answers...