SB_2017
জনাব আদীবা একজন খুচরা ব্যবসায়ী। তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখেন। তার ব্যবসায়ের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ:
জনাব আদীবা কারবার হতে সারাবছর ধরে প্রতি মাসের শেষে ২,০০০ টাকা করে উত্তোলন করেন। এছাড়া কারবার হতে তিনি ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। তিনি কারবারের জন্য ১-১০-২০১৬ তারিখে একটি কম্পিউটার ও একটি প্রিন্টার ক্রয় করেন যার মূল্য ৪০,০০০ টাকা। এই কম্পিউটার ও প্রিন্টার ক্রয়ের জন্য ৩৫,০০০ টাকা তিনি তার ব্যক্তিগত তহবিল হতে এবং অবশিষ্ট ৫,০০০ টাকা উত্তোলিত অর্থ হতে সরবরাহকরেন। অন্যান্য তথ্যাবলি: (১) মূলধনের ওপর ৫% সুদ ধার্য করতে হবে। (২) প্রাপ্য হিসাবের ৬,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ১০% অনাদায়ি পাওনা সঞ্চিতি তৈরি কর। (৩) ভূমি ও দালনাকোঠার ওপর ৫% এবং কম্পিউটার সামগ্রীর ওপর ১০% অবচয় ধার্য কর।ক. উত্তোলনের পরিমাণ ও মূলধনের সুদ নির্ণয় কর।২ খ. জনাব আদীবার প্রারম্ভিক মূলধন ২.৩৭.০০০ টাকা এবং সমাপনী মূলধন ৩,৫৪,০০০ টাকা হলে উক্ত বছরের নিট লাভ বা লোকসান নির্ণয় কর। ৪ গ. জনাব আদীবার ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী নিরূপণ কর।
Loading answers...