AB_2016
১৬ বছরের মেয়ে টুপুর নাচ-গান করতে গিয়ে সঙ্গদোষে মাদকাসক্ত হয়ে পড়েন। ১৯ বছর বয়সে বিয়ে দেওয়ার পরও সে মাদক ছাড়েনি। মাদকদ্রব্য ক্রয়ের জন্য মা-বাবাকে ও তার স্বামীকে নির্যাতন করে। তার মা-বাবা ও স্বামী তাকে একটি পেশাদার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে দেয়। সেখানে একজন সমাজকর্মীর তত্ত্বাবধান ও কাউন্সিলিং থেকে টুপুর চিকিৎসা নিচ্ছে। সমাজকর্মী টুপুরকে সমাজকর্মের পদ্ধতি ও কৌশল প্রয়োগের মাধ্যমে সহায়তা করছেন।ক. সমাজকর্মের মৌলিক পদ্ধতি কয়টি? খ. সমাজকর্ম পদ্ধতি বলতে কী বোঝ?গ. টুপুরের সমস্যা সমাধানে সমাজকর্মী সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতির জ্ঞান প্রয়োগ করছেন? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে সমাজকর্মী কোন মৌলিক পদ্ধতিটি কী প্রক্রিয়া অবলম্বন করে টুপুরের সমস্যার সমাধান দিতে পারে? বিশ্লেষণ করো।
Loading answers...