JB_2021BB_2021
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৮ঃ আন্তর্জাতিক বাণিজ্যAll Topics

'X' একটি উন্নয়নশীল দেশ। উন্নয়নের প্রাথমিক পর্যায়ে দেশটি তার অর্থনৈতিক ভিত্তি মজবুতকরণ, লেনদেনের প্রতিকূলতা মোকাবেলা, দুর্যোগ মোকাবেলার জন্য বৈদেশিক সাহায্য গ্রহণ করে। কিন্তু বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে বিভিন্ন শর্তযুক্ত ঋণ, উচ্চ সুদের হার, সাহায্য প্রাপ্তির অনিশ্চয়তা, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ ইত্যাদি কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। তাই দেশটির উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির জন্য বৈদেশিক বাণিজ্য প্রসারে বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব দেয়। যেমন- দক্ষতা বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, জনশক্তি রপ্তানি ইত্যাদি। বর্তমানে দেশটি স্ব- অর্থায়নে উন্নয়নের বৃহৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। ক. প্রচলিত রপ্তানি পণ্য কী? খ. দেশীয় শিল্পের ওপর বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো। গ. উদ্দীপক অনুযায়ী, বৈদেশিক সাহায্যের প্রতিকূল দিকসমূহ ব্যাখ্যা করো। ঘ. কীভাবে বৈদেশিক বাণিজ্য দেশের বৃহৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নকে ত্বরান্বিত করছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

Loading answers...