JB_2018DB_2018DiB_2018SB_2018
মিসেস নীলা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবারের সবকিছু তাকেই সামলাতে হয়। অফিসের কাজে অতিমাত্রায় ব্যস্ত থাকার কারণে বিদ্যুৎ বিল, গ্যাস বিল ও পানির বিল বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করেন। বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ইন্টারনেটের মাধ্যমে 'বিকিকিনি' নামে একটি শপিংমল থেকে কেনেন। শপিংমলের কর্মীরা জিনিসপত্র মিসেস নীলার বাড়িতে পৌঁছে দেয় এবং তিনি মোবাইলের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। মিসেস নীলাকে বিল ও মূল্য পরিশোধ করতে এখন আর তেমন ঝামেলা পোহাতে হয় না।ক. ICT কী?খ. ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অপেক্ষা উত্তম কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের মিসেস নীলা কোন প্রক্রিয়ার মাধ্যমে বিল পরিশোধ করেন? ব্যাখ্যা করো। ঘ. ইলেকট্রনিক্স প্রযুক্তিভিত্তিক 'বিকিকিনি' প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখছে বলে কি তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Loading answers...