RB_2018CB_2018BB_2018ChB_2018
কারখানাটিতে বিভিন্ন পদমর্যাদা ও বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারী কাজ করে। কারখানার মালিক বিপুল সম্পদ ও আয়ের অধিকারী। তারপর রয়েছে ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারা। কারখানার শ্রমিকরা নিম্নবেতনে কর্মরত। তাদের অবস্থা খুব সুখকর নয়। পরিবার-পরিজন নিয়ে তারা অনিশ্চিত ভবিষ্যতে বসবাস করছে। শিক্ষা, চিকিৎসা কীভাবে নিশ্চিত হবে এ শ্রমিকরা জানে না। শ্রমিক ইউনিয়ন ও রাষ্ট্র এসব বিষয়ে ভূমিকা না নিলে তাদের অবস্থার উন্নতি হবে না।ক. সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ কোনটি? খ. নারী-পুরুষের সাংস্কৃতিক বিভাজন বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনটি উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের অবস্থায় সামাজিক নিরাপত্তার ভূমিকা মূল্যায়ন কর ।
Loading answers...