SB_2005
ExamExamExam Logo
HSC - বাংলা ২য় পত্রলিখিত/নির্মিতি১০. সারাংশ/সারমর্ম/সারসংক্ষেপ

যে মরতে জানে সুখের অধিকার তারই। যে জয় করে, ভোগ করা তাকেই সাজে। যে লোক জীবনের সঙ্গে সুখকে, বিলাসকে দু'হাতে আঁকড়ে থাকে, সুখ তার সেই ঘৃণিত ক্রীতদাসের কাছে নিজের সমস্ত ভাণ্ডার খুলে দেয় না; তাকে উচ্ছিষ্ট মাত্র দিয়ে দ্বারে ফেলে রাখে। আর মৃত্যুর আহ্বান মাত্র যারা তুড়ি মেরে চলে ল যায়, চির আদৃত সুখের দিকে একবার পেছন ফিরে তাকায় না, সুখ তাদেরকে চায়; সুখ তারাই জানে। যারা সবলে ত্যাগ করতে পারে, তারাই প্রবলভাবে ভোগ করতে পারে।

Loading answers...