হাজারী স্যার
একাদশ শ্রেণির পলাশ ও শিমুল পরীক্ষাগারে পৃথক পৃথক ভাবে, পল-বুঙ্গি নিক্তি দ্বারা কিছু পরিমাণ সোডিয়াম কার্বনেট মেপে 100mLপরিমাপক ফ্লাস্কে সম-আয়তনের দুইটি দ্রবণ প্রস্তুত করলো। শিমুল যে নিক্তিটি ব্যবহার করছিল তার ডান প্যানে 5.0 g এর একটি, 500 mg এর একটি, 100mg এর একটি, 20 mg এর একটি ও 5 mg রাইডারটিকে বিমের 20 নং দাগের ওপর ছিল। অন্যদিকে, পলাশের ক্ষেত্রে ওই একই নিক্তির ডান প্যানে 5.0 g এর একটি 200 mg এর দুইটি 100 mg এর একটি 20 mg এর দুইটি ও রাইডারটিকে বিমের 25 নং দাগের ওপর ছিল।ক. MSDS এর পূর্ণরূপ লেখো। খ. পরীক্ষাগারে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে পল-বুঙ্গি নিক্তির রাইডার ধ্রুবকটি নির্ণয় করো। ঘ. গাণিতিক যুক্তি দিয়ে দেখাও কার তৈরি করা দ্রবণটির মোলার ঘনমাত্রা বেশি হবে?
Loading answers...