CB_2021
জনাব মোস্তাকিম মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে বায়োফ্লক পদ্ধতিতে একটি মৎস্য চাষ প্রকল্প গ্রহণ করে। এটিতে সফলতা পেয়ে আরও একটি প্রকল্প গ্রহণ করে। দুটি প্রকল্প দেখাশুনার জন্য একটি গাড়ি ক্রয় করে। জনাব মোস্তাকিমের ভাই জনাব মাঝহার এই গাড়িটি বিমা করার জন্য বিমা কোম্পানির সাথে যোগাযোগ করলে বিমা কোম্পানি এটি বিমা করতে অস্বীকৃতি জানায়। তখন মোস্তাকিম নিজেই গাড়িটি বিমা করে। হঠাৎ গাড়িটি দুর্ঘটনায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মোস্তাকিম ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি সম্পূর্ণ 'দাৰি প্রদান করে। অপরদিকে, গাড়িটির ধ্বংসাবশেষ ৩০ হাজার টাকায় বিক্রি করার পর জনাব মোস্তাকিম এটি দাবি করেন কিন্তু বিমা কোম্পানি এ দাবিটি প্রত্যাখ্যান করে ।ক. যৌথ বিমা কী?খ. সমৰ্পণ মূল্য বলতে কী বোঝায়?গ. কোন নীতির কারণে জনাব মাঝহারের প্রস্তাবে বিমা কোম্পানি সম্মত হয় নি? ব্যাখ্যা করো।ঘ. বিমা কোম্পানি কর্তৃক মোস্তাকিমের শেষ দাবিটি প্রত্যাখ্যান করার যৌক্তিকতা বিমার মূল নীতির আলোকে ব্যাখ্যা করো
Loading answers...