DB_2021
মি. আলাউদ্দিন বিদেশনির্ভর যন্ত্রপাতির অপর্যাপ্ততা সত্ত্বেও এলাকার কিছু শিক্ষিত বেকার ছেলেদের নিয়ে একটি জৈব সার কারখানা গড়ে তোলেন। একটি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় তার ব্যবসায়ে সফলতা আসে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে তার প্রতিষ্ঠানে তৈরি মালামাল সঠিক সময়ে ডিলারদের কাছে সরাবরাহ করা কঠিন হয়ে পড়েছে। ফলে তিনি ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।ক. সামাজিক পরিবেশ কী?খ. ব্যবসায় পরিবেশের বাহ্যিক উপাদানগুলো অনিয়ন্ত্রিত কেন?গ. মি. আলাউদ্দিনের ব্যবসায়ে সফলতায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা সর্বাধিক? ব্যাখ্যা করো।ঘ. মি. আলাউদ্দিনের উদ্ভূত সমস্যার সমাধান সম্পর্কে তোমার মতামত দাও।
Loading answers...