DB_2021
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৮ঃ আন্তর্জাতিক বাণিজ্যAll Topics

একসময় বাংলাদেশ শুধু কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চা, চামড়া, নিউজপ্রিন্ট কাগজ ইত্যাদি রপ্তানি করতো। বর্তমানকালে রপ্তানি বাণিজ্যের গতি-প্রকৃতিতে পরিবর্তন সাধিত হওয়ায় বাংলাদেশ তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, সিরামিক, শাক-সবজি, তাজা ফুল, হোসিয়ারি দ্রব্য, হস্তশিল্প ইত্যাদি নানবিধ দ্রব্য রপ্তানি করছে। ফলে দেশের অর্থনীতি ক্রমশ শক্তিশালী। হচ্ছে। তথাপি মেট্রোরেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট এবং দেশের অবকাঠামোগত উন্নয়ন করার জন্য বিভিন্ন রকম কঠিন শর্ত মেনে বাংলাদেশ সরকার বৈদেশিক সাহায্য গ্রহণ করছে।ক. অভ্যন্তরীণ বাণিজ্য কী? খ. আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত দেশের উৎপাদন দক্ষতা বৃদ্ধি পায় কেন? গ. উদ্দীপক হতে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি দ্রব্যসমূহের তালিকা তৈরি করো। ঘ. উদ্দীপকে বর্ণিত দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে কোনটি অধিক প্রয়োজনীয়? বিশ্লেষণ করো।

Loading answers...