BB_2022
জনাব রাজীব নরসিংদীর মাধবদীতে একটি জামদানি শাড়ির কারখানা স্থাপন করেন। মাধবদীতে দক্ষ পোশাক শ্রমিক ও স্থানীয়ভাবে বাজারজাতকরণের সুবিধা রয়েছে। ঐতিহ্যবাহী জামদানি শাড়ি দেশ ও বিদেশে যথেষ্ট চাহিদা ও সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটি প্রথম দিকে মূলধন সংকটে পড়ে। স্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধান করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছে।ক. সামাজিক ব্যবসায় কী?খ. পণ্যের মালিকানা সংক্রান্ত প্রতিবন্ধকতা কীভাবে দূর করা যায়? ব্যাখ্যা করো।গ. জনাব রাজীব মাধবদীতে কারখানা স্থাপনে পরিবেশের কোন উপাদানকে বিবেচনা করেছেন? ব্যাখ্যা করো।ঘ. তুমি কি মনে করো প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশের প্রভাব রয়েছে? উদ্দীপকের আলোকে আলোচনা করো।
Loading answers...