AB_2015
একটি পাঁচ টাকার কয়েন গলিয়ে ২টি চা-চামচ তৈরি করে তা দশ টাকায় বিক্রি করার ফলে হঠাৎ করে 'ক' দেশে ধাতব মুদ্রার অভাব দেখা দেয়। অভাব মোকাবিলায় সরকার উর্বর দক্ষিণ অঞ্চলের কর বৃদ্ধি করে। ওদিকে ব্যবসায়ীরা মুদ্রার অভাবে সিলযুক্ত কাগজের স্লিপ ব্যবহার করতে থাকে; কিন্তু অসাধু ব্যক্তিরা এসব স্লিপ জাল করে দেশের অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে।ক. কারাচিল কোথায় অবস্থিত?খ. দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের প্রধান কারণটি ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে উল্লিখিত উর্বর দক্ষিণাঞ্চলের সাথে ভারতের কোন অঞ্চলের তুলনা করা যায়? ব্যাখ্যা কর।ঘ. উদ্দীপকে উল্লিখিত মুদ্রা ব্যবস্থার মতোই মুহাম্মদ বিন তুঘলকের 'প্রতীক মুদ্রা' পরিকল্পনাটি ব্যর্থতায় পর্যবসিত হয়- উক্তিটি মূল্যায়ন কর।
Loading answers...