BB_2023
বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে কাঁচাপাট, চা, চামড়া, তৈরি পোশাক, শাক- সবজি ও হিমায়িত খাদ্যসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী রপ্তানি করে।আরার দৈশের অভ্যন্তরীণ চাহিদাপূরণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্যশস্য, তৈলবীজ, ভোজ্যতেল ও সারসহ বিভিন্ন মূলধনী দ্রব্য আমদানি করে।এভাবে আমদানি-রপ্তানির মাধ্যমে দেশটি যেমন অনুৎপাদিত দ্রব্য ভোগ করতে পারে, ঠিক তেমনি উদ্বৃত্ত পণ্য রপ্তানি করতে পারে।ক. অভ্যন্তরীণ বাণিজ্য কী?খ. "তথ্য প্রযুক্তির উন্নয়ন বিশ্বায়নকে বেগবান করে" - ব্যাখ্যা করো।গ. উদ্দীপক হতে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের একটি তালিকা প্রস্তুত করো।ঘ. উদ্দীপকে সংঘটিত বাণিজ্য বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? তোমার মতামত দাও।
Loading answers...