DiB_2023
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ১ম পত্রঅধ্যায়-০৩ঃ ব্যাংক সমন্বয় বিবরণীAll Topics

নিম্নলিখিত তথ্যাবলি ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে আলম ট্রেডার্সের হিসাব বই হতে নেওয়া হয়েছে:(১) ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা।(২) ১,০০০ টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল যা নগদান বইতে লেখা হয়নি।(৩) ব্যাংকে ৪,৫০০ টাকা জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ভুলে তা ডেবিট করা হয়েছে।(৪) ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ ৩,০০০ টাকা আদায় করে ক্রেডিট করেছে যা নগদান বইতে লেখা হয়নি।(৫) চেক ইস্যু করা হয়েছে ৮০০ টাকা কিন্তু নগদান বইতে লেখা হয়েছে ৮,০০০ টাকা।(৬) আদায়ের জন্য জমাকৃত ৯,০০০ টাকার চেক ভুলে নগদান বইতে ৯০০ টাকা লেখা হয়েছে।ক. ব্যাংকের মাধ্যমে আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি এরূপ লেনদেনের টাকার পরিমাণ নির্ণয় কর।খ. প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।গ. দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর। (ধর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৯১,৭০০ টাকা)

Loading answers...