RB_2017ChB_2017DB_2017

পূর্ব ইউরোপে একটি বৃহৎ রাষ্ট্রের অন্তঃসারশূন্য আদর্শ, নেতৃবৃন্দের দুর্বলতা, বিপর্যস্ত অর্থনীতি এবং পুঁজিবাদী বিশ্বের হাতছানিতে সংকটাপন্ন অবস্থায় একজন উদারনৈতিক রাষ্ট্রনায়ক দায়িত্ব গ্রহণ করেন। তার উদারনৈতিক সংস্কার ও খোলামেলা নীতিতে রাষ্ট্রটির সংকটের অবসান হলেও রাষ্ট্রটির ভাঙন রোধ করা যায়নি। ফলে অল্প সময়ের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন অংশে কতকগুলো স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয় এবং পূর্বতন রাষ্ট্রের বিলুপ্তি ঘটে। ক. শান্তির কোনো বিকল্প হয় না উক্তিটি কার? খ. পোল্যান্ডে কমিউনিস্ট শাসনের অবসানে ‘লেস ওয়ালেসার’ ভূমিকা বুঝিয়ে লেখ। গ. উদ্দীপকে উল্লিখিত বৃহৎ রাষ্ট্রটির বিলুপ্তির কারণ পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর। ঘ. উক্ত বৃহৎ রাষ্ট্রের বিলুপ্তিতে উক্ত উদারনৈতিক শাসকের দায়িত্ব কতটুকু ছিল? তোমার মতামত দাও।

Loading answers...