RB_2019
মি. 'X' ও মি. 'Y' প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে প্রতিদিন ব্যাংকের সাথে লেনদেন করেন। মি. 'X' ইন্টারনেটের মাধ্যমে তার নিজ "হিসাব থেকে টাকা স্থানান্তর, বিল পরিশোধ ও হিসাব বিবরণী ডাউনলোড করতে পারেন। অপরদিকে, মি. 'Y' তার হাতের মোবাইল ফোন ব্যবহার করে নিজ ব্যাংক হিসাব সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করেন। উভয় ব্যবসায়ী পণ্য কেনাকাটায় নগদ অর্থের ঝুঁকি হ্রাসের জন্য একটি প্লাস্টিক কার্ড ব্যবহার করেন যেখানে কোনো ঋণ সুবিধা পাবেন না ।ক. এটিএম-এর পূর্ণরূপ কী ?খ. “স্বয়ংক্রিয় নিকাশ ঘর আন্তঃলেনদেন সহজ করেছে”- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত দুজন ব্যবসায়ী কোন ধরনের কার্ড গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো । ঘ. “মি. 'Y'-এর ব্যাংকিং সেবাটি তুলনামূলকভাবে আধুনিক” তুমি কি একমত? যুক্তি দাও ।
Loading answers...