ChB_2022

মি. বাটলার বিশাল আয়তনের অঞ্চলের প্রশাসক ছিলেন। তার একার পক্ষে এই বিশাল অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা, অর্থনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করা কঠিন ছিল। ফলে মি. বাটলারের কর্তৃপক্ষ এ বিশাল আয়তনের "অঞ্চলটিকে ‘X’ ও ‘Y’ নামক অঞ্চলে বিভক্ত করে। এ বিভক্তির ফলে ‘X’ অঞ্চলের জনগণ খুশি হলেও ‘Y’ অঞ্চলের জনগণ এ বিভক্তির তীব্র বিরোধিতা করে। ফলে ‘Y’ অঞ্চলের জনগণের প্রচণ্ড বিক্ষোভ, অসন্তোষ ও চাপের মুখে কর্তৃপক্ষ দুই অঞ্চলকে পুনরায় একত্রীকরণ করতে বাধ্য হয়। এ সিদ্ধান্তের কারণে ‘X’ অঞ্চলের জনগণ কর্তৃপক্ষের ওপর অসন্তুষ্ট হয়।ক. ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?খ. দ্বৈতশাসন বলতে কী বোঝ? গ. উদ্দীপকে উল্লিখিত বিভক্তির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো । ঘ. উদ্দীপকে উল্লিখিত বিভক্তির ফলে ‘X’ অঞ্চলের জনগণের জনজীবনে কী ধরনের প্রভাব পড়েছিল? বিশ্লেষণ করো।

Loading answers...