BB_2023
সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের জন্য অর্থ ব্যয় অপরিহার্য। এ ব্যয় নির্বাহের জন্য সরকার বিভিন্ন উৎস যেমন, আয়কর, সম্পদ কর, ভূমি রাজস্ব, বাণিজ্য শুল্ক, রেজিস্ট্রেশন ফি, জরিমানা, প্রাকৃতিক সম্পদ, বিক্রয়, সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মুনাফা ইত্যাদি হতে অর্থ সংগ্রহ করে। তবে ঘাটতি অর্থসংস্থানের ক্ষেত্রে সরকার বিভিন্ন অভ্যন্তরীণ উৎস যেমন- দেশের অ- আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক ইত্যাদি হতে ঋণ নিতে পারে। আবার বিভিন্ন বৈদেশিক উৎস যেমন বিদেশি সরকার, সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি হতেও ঋণ নিতে পারে। তবে এসব গৃহীত ঋণের সুবিধা এবং অসুবিধা দুটিই রয়েছে।ক. সরকারি অর্থব্যবস্থা কী?খ. প্রত্যক্ষ কর সামাজিক ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ- ব্যাখ্যা করো।গ. উদ্দীপক হতে কর বহির্ভূত রাজস্বের একটি তালিকা প্রস্তুত করো।ঘ. উদ্দীপকে ঘাটতি অর্থসংস্থানে ঋণ গ্রহণের ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসের মধ্যে কোনটি শ্রেয়? তুলনামূলক সুবিধা- অসুবিধা বিশ্লেষণপূর্বক মন্তব্য করো।
Loading answers...