CB_2022
একটি বাচ্চাকে কয়েকদিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছিল না। জলিল বললো, কোনো ভূত বাচ্চাটিকে চুরি করে নিয়ে গিয়েছে। এমতাবস্থায় বিষয়টি পুলিশকে জানানো হলো। পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করল। পরবর্তীতে মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করে পাঁচজনের মধ্য থেকে প্রকৃত দোষীকে চিহ্নিত করল।ক. প্রকল্পের প্রথম স্তর কোনটি? খ. যাচাইকরণ বলতে কী বোঝ? গ. উদ্দীপকের মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করার বিষয়টি প্রকল্পের আলোকে ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের জলিলের প্রকল্পটি সম্পর্কে তোমার মতামত দাও।
Loading answers...