CB_2018ChB_2018BB_2018
আম ব্যবসায়ী জনাব মামুন রাজশাহী থেকে আম কিনে নোয়াখালীতে বিক্রি করেন। তিনি এক বছরে ১ লক্ষ কেজি আম কিনেছেন। প্রতিটি ফরমায়েশে পরিবহন ও যোগাযোগ ব্যয় যথাক্রমে ১,৭৫০ এবং ২৫০ টাকা। প্রতি কেজি আমের গুদাম ভাড়া ১ টাকা। আম সংগ্রহের সময় ৩ দিন। জনাব মামুন অনাকাঙ্ক্ষিত অবস্থা এড়াতে ৪০০ কেজি আম অতিরিক্ত মজুদ রাখেন। বার্ষিক কর্মদিবস ২৫০ দিন। ক. মজুদ ব্যবস্থাপনা কী? খ. মজুদ ব্যয় পণ্যের বিক্রয়মূল্যকে প্রভাবিত করে'— ব্যাখ্যা করো। গ. জনাব মামুনের মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো। ঘ. আম সংগ্রহের সময় এক দিন বেড়ে গেলে পুনঃফরমায়েশ স্তরের ওপর কেমন প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
Loading answers...