DB_2018DiB_2018SB_2018JB_2018
‘প্রত্যয়’ ক্রিকেট অঙ্গনে একটি উদীয়মান ও শক্তিশালী ক্রীড়া সংঘ। সম্প্রতি তালাত আজিজ এ ক্রীড়া সংঘের নেতৃত্ব লাভ করেছে। তার নেতৃত্বে প্রত্যয় ক্রীড়া সংঘ দেশে ও দেশের বাইরে একের পর এক শিরোপা অর্জন করে চলেছে। তালাত আজিজের দলে আছে বিশ্ববরেণ্য কিছু ক্রিকেটার। তালাত আজিজের দূরদর্শী নেতৃত্বে ও বিশ্বখ্যাত খেলোয়াড়দের চোখ ধাঁধানো নৈপুণ্যে প্রত্যয় ক্রীড়া সংঘটি শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে মূল্যবান ও মর্যাদাসম্পন্ন শিরোপা ছিনিয়ে আনছে। অবশ্য সংঘের পূর্ববর্তী অধিনায়ক রাহাত আলীর অবদানও এক্ষেত্রে কম নয়। তিনি একটি প্রশিক্ষিত, সুসংগঠিত ও সুনিপুণ দল এবং অনুকূল পরিবেশ তালাত আজিজের হাতে তুলে দিয়ে যান । ক. উমাইয়া সাধু কে?খ. আবদুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন? ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে উল্লিখিত তালাত আজিজের সাথে উমাইয়া শাসক আল ওয়ালিদ বিন আবদুল মালিকের মিলের ক্ষেত্র কোনটি? ব্যাখ্যা কর ।ঘ. ‘সময় ও প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের রাহাত আলী এবং উমাইয়া শাসক আবদুল মালিকের অবদান অভিন্ন ।' উক্তিটির যথার্থতা নির্ণয় কর।
Loading answers...