DiB_2019CB_2019
জনাব রাকিব KL পোশাক তৈরি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। তিনি 'তিস্তা ব্যাংক লি.-এ একটি হিসাব পরিচালনা করেন । ব্যাংক তাকে এমন একটি প্লাস্টিক কার্ড দিয়েছে, যা দিয়ে তিনি বাকিতে পণ্য ক্রয় করতে পারেন। তিনি এমন একটি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছেন যাতে তিনি ব্যাংকের কোনো শাখায় না, গিয়ে একাউন্ট ব্যালেন্স জানতে, টাকা জমা ও উত্তোলন করতে, টাকা অন্য একাউন্টে প্রেরণ করতে, গ্যাস, পানি, বিদ্যুৎ বিল পরিশোধ,ও টিকিট ক্রয় করতে পারেন ।ক. ডেবিট কার্ড কী? খ. গ্রাহক সেবা নিশ্চিতকরণে ই-ব্যাংকিং গুরুত্বপূর্ণ কেন?গ. উদ্দীপকের জনাব রাকিব ব্যাংক প্রদত্ত কোন ধরনের প্লাস্টিক কার্ড ব্যবহার করেন? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব রাকিবের ব্যাংকিং কার্যক্রমটি আধুনিক ব্যাংকিং-এর দৃষ্টিতে মূল্যায়ন করো।
Loading answers...