AB_2015
ExamExamExam Logo
HSC - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ দিল্লি সুলতানাত যুগ (১২০৬-১৫২৬খ্রি.)All Topics

ভুটানের 'কিংস কাপ' ফুটবল ফাইনাল প্রতিযোগিতায় বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের রক্ষণভাগের সাহসী খেলোয়াড় ইয়াছিন। তার চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে ভারতের শক্তিশালী পুনে ক্লাবের বিরুদ্ধে জয় এনে দেন। ইয়াছিন ডিফেন্স থেকে প্রতিপক্ষের দুর্বলতাগুলো লক্ষ করেন এবং সুযোগ বুঝে মধ্যমাঠ দিয়ে না গিয়ে বরং সাইড লাইন ঘেঁষে ক্ষিপ্রগতিতে গিয়ে গোলপোস্ট ছেড়ে দূরে দাঁড়ানো বিপক্ষ গোল কিপারকে বোকা বানিয়ে বলটিকে, অতর্কিতে। প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন। বাকি সময়ে প্রতিপক্ষ সে গোল আর শোধ করতে পারেনি। অথচ জয়ের নায়ক ইয়াছিন ইতঃপূর্বে জাতীয় দলসহ বিভিন্ন ক্লাবে নিজের নাম অন্তর্ভুক্তির প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন।ক. ভারতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে?খ. কুতুবউদ্দিন আইবেক প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ বলা হয় কেন? গ. উদ্দীপকে ইয়াছিনের খেলোয়াড় হিসেবে ক্লাবে নাম অন্তর্ভুক্তির প্রচেষ্টার সাথে বখতিয়ার খলজির প্রথম জীবনের ইতিহাসের কী মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে বাংলাদেশের কিংস কাপ জয়ের কৌশল ও বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের কৌশল প্রায় একই- উক্তিটি বিশ্লেষণ কর।

Loading answers...