ChB_2022
তানভীর ও মিজান দুই বন্ধু রাজশাহীর আম বাগান থেকে। আম সংগ্রহ করে অনলাইনে সারা দেশে বিক্রয় করেন। গত মৌসুমে অনলাইনে তাদের বিক্রীত আমের মান, গুণ ও স্বাদ নিয়ে অসংখ্য ক্রেতা প্রশ্ন তোলেন। অনেক ক্রেতা বিক্রীত আম অপরিপক্ক বলে অভিযোগ দেন। তানভীর ও মিজান খোঁজ নিয়ে জানতে পারেন, দ্রুত পাকানোর জন্য বিক্রেতা আমের মধ্যে ক্ষতিকর রাসায়নিক কার্বাইড স্প্রে করে। এ বছর তারা পূর্বের বাগান থেকে আম না কিনে নতুন বাগান থেকে আম সংগ্রহ করবেন, যিনি অপরিপক্ব আমে ক্ষতিকর রাসায়নিক না মিশানোর প্রতিশ্রুতি দিয়েছেন।ক. পরিবেশ দূষণ কী?খ. ব্যবসায় কীভাবে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে? ব্যাখ্যা করো। গ. 'গত মৌসুমের বাগানের বিক্রেতার কর্মকাণ্ড ব্যবসায় নৈতিকতা বিরোধী' –উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে নতুন বাগান থেকে আম সংগ্রহের সিদ্ধান্তের মাধ্যমে কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন? বিশ্লেষণ করো।
Loading answers...