CB_2015
মি. মাইদুল একজন খুচরা ব্যবসায়ী। তিনি পূর্ণাঙ্গ দু'তরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেন না। ২০১৪ সালে তার ব্যবসায়ের আর্থিক অবস্থা নিম্নরূপ ছিল:
মি. মাইদুল সারা বছর ধরে প্রতি সপ্তাহে ৫০ টাকা করে নগদ উত্তোলন করেন এবং মোট ২,৪০০ টাকার পণ্য উত্তোলন করেন। বছরের মাঝামাঝি সময় তিনি তার ব্যক্তিগত টাইপরাইটার মেশিনটি ৪,০০০ টাকায় বিক্রয় করে উক্ত বিক্রয়লব্ধ অর্থের ৫০% দিয়ে কারবারের জন্য একটি সরবরাহ যান ক্রয় করেন।অন্যান্য তথ্যাবলি: (i) কারবার খরচ বকেয়া আছে ২,৫০০ টাকা। (ii) দেনাদারবৃন্দের ওপর ১০% কুঋণ সঞ্চিতি ও ৫% দেনাদার বাট্টা সঞ্চিতি তৈরি কর। (iii) আসবাবপত্রের ওপর ১০% এবং সরবরাহ যানের ওপর ২০% অবচয় ধার্য কর। (iv) মূলধনের ওপর ১০% হারে সুদ ধার্য কর।ক. মোট মূলধনের সুদের পরিমাণ নির্ণয় কর।খ. ২০১৪ সালের প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় কর।গ. ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বৎসরের জন্য নিট লাভ বা ক্ষতি নির্ণয় কর।
Loading answers...