CB_2019
শাপলা ম্যানুফ্যাকচারিং লি.-এর কাঁচামালের বার্ষিক চাহিদা ১,০০,০০০ একক। প্রতিটি ক্রয়াদেশ প্রদানের খরচ ৪০ টাকা। প্রতি একক কাঁচামাল ক্রয়ে খরচ হয় ২০ টাকা এবং প্রতি একক কাঁচামালের সংরক্ষণ ব্যয় ক্রয়মূল্যের ২০%। ব্রুয়াদেশ প্রদানের পর কাঁচামাল গুদামে পৌছাতে ৪ দিন সময় প্রয়োজন হয়। কোম্পানি ২ দিন ব্যবহার করার সমপরিমাণ কাঁচামাল নিরাপত্তা মজুদ হিসেবে সংরক্ষণ করে।মজুদ ব্যবস্থাপক ২,৫০০ একক কাঁচামাল মজুদ থাকা অবস্থায় পুনঃফরমায়েশ প্রদান করেন। কোম্পানির বার্ষিক কার্যদিবস ২৫০ দিন।ক. চলতি মূলধন কী?খ. নগদ রূপান্তর চক্র পরিবর্তনের ফলে নগদ আবর্তনের ওপর কী প্রভাব পড়বে?গ. শাপলা ম্যানুফ্যাকচারিং লি.-এর মোট মজুদ ব্যয় নির্ণয় করো।ঘ. উদ্দীপকে উল্লিখিত মজুদ ব্যবস্থাপক যে পদক্ষেপটি নিয়েছেন তা কি যৌক্তিক বলে মনে করো? গাণিতিক বিশ্লেষণের ভিত্তিতে মতামত দাও।
Loading answers...