Questions in this chapter
মানুষের সম্পূর্ণ বধিরতা সৃষ্টির মাত্রা কত ডেসিবল ?
গ্রিনহাউস গ্যাস কোনটি?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
হারুন ও তার বন্ধুরা ঈদের পর দিন নৌকা বাইচের আয়োজন করে। ফলে সারাদিন নদী ঘাটে লাউড স্পিকারে মিউজিক এবং ঢাকঢোল বাজিয়ে আনন্দ স্ফূর্তি করে। উদ্দীপকের কর্মকান্ডটি কোন ধরনের দূষণ সৃষ্টি করে?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
হারুন ও তার বন্ধুরা ঈদের পর দিন নৌকা বাইচের আয়োজন করে। ফলে সারাদিন নদী ঘাটে লাউড স্পিকারে মিউজিক এবং ঢাকঢোল বাজিয়ে আনন্দ স্ফূর্তি করে। উদ্দীপকের কর্মকান্ডের প্রভাবে হতে পারে—
i. মাথা ব্যথা
ii. হৃদরোগ
iii. স্নায়ুবিক বৈকল্য
নিচের কোনটি সঠিক?
CFC তৈরির জন্য দায়ী–
i. এয়ারকন্ডিশনার
ii. রেফ্রিজারেটর
iii. ওয়াশিং মেশিন
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
পুলক সাহেবের বয়স খুব বেশি নয়। তবে তিনি দূষিত পরিবেশে বসবাস করার জন্য দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট ও ফুসফুসের প্রদাহজনিত রোগে ভুগছেন। উদ্দীপকে ইঙ্গিতপূর্ব দূষণ কোন ধরনের?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
পুলক সাহেবের বয়স খুব বেশি নয়। তবে তিনি দূষিত পরিবেশে বসবাস করার জন্য দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট ও ফুসফুসের প্রদাহজনিত রোগে ভুগছেন। উদ্দীপকে দূষণের কারণ হচ্ছে–
i. জমিতে রাসায়নিক সার ব্যবহার
ii. জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার
iii. রেফ্রিজারেটরের ব্যাপক ব্যবহার
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
শফিকুল বাংলাদেশের উপকূলীয় একটি জেলায় ব্যাংকে চাকরি করে। একদিন সে বিকালে বেড়াতে গিয়ে নিচে উন্মুক্ত তিন তলাবিশিষ্ট বিল্ডিং দেখতে পায়। যা মানুষ ও প্রাণিকুল একটি বিশেষ দুর্যোগে নিরাপদস্থান হিসেবে ব্যবহার করে। উদ্দীপকে উল্লিখিত উপকূলীয় এলাকা পৃথিবীর অন্যতম দুর্যোগপূর্ণ অঞ্চল হবার কারণ হচ্ছে—
i. পার্শ্ববর্তী সাগরের ফানেল আকৃতি
ii. ক্রান্তীয় অঞ্চলে অবস্থান
iii. সমুদ্র সমতল হতে স্বল্প উচ্চতা
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
শফিকুল বাংলাদেশের উপকূলীয় একটি জেলায় ব্যাংকে চাকরি করে। একদিন সে বিকালে বেড়াতে গিয়ে নিচে উন্মুক্ত তিন তলাবিশিষ্ট বিল্ডিং দেখতে পায়। যা মানুষ ও প্রাণিকুল একটি বিশেষ দুর্যোগে নিরাপদস্থান হিসেবে ব্যবহার করে। উদ্দীপকে উল্লিখিত দুর্যোগ নিচের কোনটি?
আশ্রয়কেন্দ্র নির্মাণ দুর্যোগ ব্যবস্থাপনাচক্রের কোন ধাপের সাথে সংশ্লিষ্ট?
দুর্যোগ প্রশমনের জন্য কোনটি গুরুত্বপূর্ণ?
i. অবকাঠামোগত উন্নয়ন
ii. দুর্যোগ হ্রাসের কৌশল নির্ধারণ
iii. শস্য বহুমুখীকরণ
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
অভি জলপথে ঢাকা হতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। সে লক্ষ্য করল, যাত্রাপথের দুই পার্শ্বের কলকারখানার বর্জ্য সেখানকার প্রবাহমান ধারায় এসে মিশছে ? অভির দেখা সমস্যাটি নিচের কোনটি দূষিত করে?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
অভি জলপথে ঢাকা হতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। সে লক্ষ্য করল, যাত্রাপথের দুই পার্শ্বের কলকারখানার বর্জ্য সেখানকার প্রবাহমান ধারায় এসে মিশছে ? উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি নিচের কোনটি নির্দেশ করে?
i. প্রাকৃতিক দূষণ
ii. মানবসৃষ্ট দূষণ
iii. পরিবেশ দূষণ
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশে এক সময় গৃহস্থালির রান্নার কাজে জ্বালানি হিসেবে প্রচুর গাছপালা ব্যবহৃত হতো। বর্তমানে অনেক ক্ষেত্রেই গাছপালার পরিবর্তে একটি খনিজ ব্যবহৃত হচ্ছে। ফলে একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছে অন্যদিকে তেমনি কালো ধোঁয়ার হাত থেকে বায়ুদূষণ রোধ হচ্ছে।
ক. বায়ুদূষণের একটি উৎসের নাম লেখ।
খ. দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজের বাংলাদেশে ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শেষ বাক্যের তাৎপর্য বিশ্লেষণ কর।

ক. দুর্যোগ কী?
খ. পরিবেশবান্ধব পরিকল্পনা টেকসই উন্নয়ন নিশ্চিত করে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের 'ক' স্থানের পর্যায়টির গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের 'খ' স্থানের পর্যায়ের সাথে 'সাড়াদান' এর পার্থক্য বিশ্লেষণ কর
শিহাব টঙ্গীতে তার চাচার বাসায় বেড়াতে এসে দেখল মামাতো দুই ভাই পেটের পীড়ায় ভুগছে। সে জানতে পারল যে, ঐ এলাকায় লোকজন প্রায়শই আমাশয়, টাইফয়েড প্রভৃতি রোগে আক্রান্ত হয়।
ক. বায়ুদূষণ কী?
খ. মানবসৃষ্ট দূষণ ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত দূষণের কারণ ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত দূষণ প্রতিরোধের উপায়সমূহ বিশ্লেষণ কর।
টঙ্গী শিল্প এলাকার নিকটবর্তী আবু মিয়ার ২ বিঘা কৃষি জমিতে দিন দিন উৎপাদন হ্রাস পাচ্ছে। সার ও কীটনাশক প্রয়োগ করে জমির উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হচ্ছে না। কৃষি বিশেষজ্ঞের শরণাপন্ন হলে তিনি আবু মিয়াকে সমস্যার সঠিক কারণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
ক. দূষণ কাকে বলে?
খ. দূষণের ফলে দুর্যোগের সৃষ্টি হচ্ছে— ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত আবু মিয়ার জমিতে সমস্যার ধরন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আবু মিয়ার জমির সমস্যা সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ কর।
এসএসসি পরীক্ষা শেষ করে লোকমান নৌপথে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। নৌপথে আসতে সে দেখলো গ্রামীণ বসতিগুলো নদীর পাড়ে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। অনেকেই নদীতে স্নান করছে। ঢাকার পার্শ্ববর্তী নদীতে তার নৌযানটি প্রবেশ করার পর দেখলো নদীর দু'ধারে শুধুই কারখানা, শিল্পপ্রতিষ্ঠান। নদীর পানিতে সে কাউকে স্নান করতে দেখলো না।
ক. দূষক কাকে বলে?
খ. মোটরযানের সংখ্যা বৃদ্ধির সাথে বায়ুদূষণের সম্পর্ক- ব্যাখ্যা কর।
গ. লোকমানের দেখা গ্রামীণ বসতির ধরনের বৈশিষ্ট্য লেখ।
ঘ. উদ্দীপকের বর্ণনা মতে নদীতে স্নান করার দৃশ্যমান পার্থক্য মূল্যায়ন কর।

ক. মানবসৃষ্ট দূষণ কাকে বলে?
খ. শিল্পবর্জ্য বুড়িগঙ্গার পানিদূষণের অন্যতম কারণ— ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত 'ক' অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য প্রভাব ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে 'খ' অঞ্চলে সংঘটিত দুর্যোগসমূহ সংঘটনের কারণ ও ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষার উপায় বিশ্লেষণ কর।
জাহিদ জেএসসি পরীক্ষা শেষে মাগুরা থেকে টঙ্গী শিল্প এলাকায় তার খালার বাসায় বেড়াতে গিয়েছিল। পাশের নদীতে গোসল করতে চাইলে তার খালা জানাল ঐ নদীর পানি গোসল করা তো দূরের কথা গৃহস্থালিসহ তেমন কোনো কাজেই ব্যবহার করা যায় না। পরে সে নদীর কাছে গিয়ে দেখল পানি কালচে ও দুর্গন্ধযুক্ত।
ক. দূষণ কী?
খ. বায়ুদূষণের কারণ ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে উল্লিখিত দূষণ পরিবেশের ওপর কী বিরূপ ফেলছে? ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দূষণরোধে কী কী বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত? বিশ্লেষণ কর।