Questions in this chapter
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
বালিয়াটির বাজারটির মালিকানা বংশানুক্রমিকভাবে বালিয়াটির জমিদারদেরই ছিল। এক পর্যায়ে ঢাকার ব্যবসায়ীরা বাজারের ইজারা নিয়ে ইচ্ছেমতো খাজনা আদায় করতে থাকে। কিন্তু বাজার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নামে মাত্র জমিদারদের দুর্বল উত্তরাধিকারদেরই পালন করতে হয়।
উক্ত ইজারা লাভের ফলে ইতিহাসের আলোকে যা ঘটেছিল, তা হলো-
i. নবাবের ক্ষমতা হ্রাস পেয়েছিল
ii. ব্রিটিশ প্রভুত্ব বৃদ্ধি পেয়েছিল
iii. মুঘল শাসনের অবসান ঘটেছিল
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : আড়াইহাজার উপজেলার ভূমি মহাজনেরা কৃষকদের ধান চাষের পরিবর্তে আখ চাষে বাধ্য করে। এ বাধ্যতা স্বীকার না করলে তাদের অত্যাচার ও নির্যাতনের ফলে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এমন অবস্থায় জহির হোসেন ভূমি মহাজনদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কৃষকদের সংগঠিত করার পদক্ষেপ গ্রহণ করেন।
জহির হোসেনের সাথে বাংলার কোন বীরের কর্ম প্রচেষ্টার সাদৃশ্য দেখা যায়?
ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল কেন?
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিষ্টাব্দে দিওয়ানি লাভ করে?
ইংরেজদের সাথে যুদ্ধে তিতুমীরের পরাজয়ের কারণ ছিল-
i. তিতুমীরের সমর্থকদের অসহযোগিতা
ii. ইংরেজদের উন্নত যুদ্ধ কৌশল
iii. তিতুমীর কর্তৃক প্রচলিত অস্ত্রের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ফরহাদ চৌধুরী একজন সমাজপতি। তিনি তার এলাকায় একটি সাহিত্য সমিতি প্রতিষ্ঠা করেন। নানা জায়গা থেকে তার সমিতিতে জ্ঞানী-গুণীজন আসতে থাকেন। তাদের নাতিদীর্ঘ আলোচনায় এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কুসংস্কার দূর হতে থাকে। নানা সমস্যার সমাধান হয়। এছাড়া শিক্ষা'ও' সাহিত্যের ক্ষেত্রেও সমিতি কার্যকর ভূমিকা রাখতে থাকে। এর কল্যাণে পশ্চাৎপদ এলাকাটি ধীরে ধীরে সংস্কৃতিবান হয়ে ওঠে।
ক. নওয়াব আবদুল লতিফ কত সালে 'নওয়াব' উপাধি পান?
খ. খিলাফত আন্দোলন কী? ব্যাখ্যা কর।
গ. ফরহাদ চৌধুরী সাহিত্য সমিতির সাথে উনিশ শতকের কোন সাহিত্য সমিতির মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সমিতির প্রতিষ্ঠাতা বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত— যুক্তি সাপেক্ষে প্রমাণ কর।
ফরায়েজি আন্দোলনের প্রাথমিক লক্ষ্য ছিল-
ইনসান আলি বাল্যকাল থেকে সাহসী, মেধাবী ও ধর্মপরায়ণ। ছিলেন। পরাধীন দেশে স্বজাতির নানা অসংগতি দেখে তিনি ব্যথিত হন। বিদেশি শাসকগোষ্ঠীর শোষণে ও অত্যাচারে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি বিদেশি শক্তির বিনাশে সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়েন। তিনি স্বদেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তির লক্ষ্যে দলবলসহ জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই চালিয়ে যান। তার এ সংগ্রাম ব্যর্থ হলেও পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত করে।
ক. আরবি কোন শব্দ হতে 'ফরায়েজি' শব্দের উৎপত্তি হয়েছে?
খ. ফরায়েজি আন্দোলন ব্যর্থ হয় কেন?
গ. উদ্দীপকের চরিত্রের সাথে ঊনবিংশ শতকের বাংলার কোন নেতার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত নেতার সংগ্রামী জীবনের তাৎপর্য বিশ্লেষণ কর
দেশটি দীর্ঘ ঔপনিবেশিক শাসনে নিপতিত হয়। উক্ত শাসন থেকে। মুক্ত হওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বহু আন্দোলন সংঘটিত হয়। এক পর্যায়ে একই সময়ে সারাদেশব্যাপী ব্যাপক গণঅসন্তোষ দেখা দেয়। কেন্দ্রীয় নেতৃত্বের বিচক্ষণতার অভাবে ও ঔপনিবেশিক শক্তির উন্নত অস্ত্র বলে এ আন্দোলন কঠোর হস্তে দমন করা হয়। উক্ত গণঅসন্তোষ ব্যর্থ হলেও ঔপনিবেশিক শক্তির ক্ষমতার ভিত্তি দুর্বল হয়ে পড়ে। দেশের মানুষ রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে। নতুন রাজনৈতিক শক্তির উন্মেষ ঘটে, যা ঔপনিবেশিক শাসন থেকে জনগণের মুক্তির পথ প্রশস্ত করে।
ক. ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত?
খ. নওয়াব আবদুল লতিফের সংস্কারের মূল লক্ষ্য কী?
গ. উদ্দীপকের সাথে উনবিংশ শতকের দ্বিতীয়ভাগে ভারতবর্ষের কোন ঘটনার সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত ঘটনার তাৎপর্য বিশ্লেষণ কর।
দেশটি বহু বর্ণে, ধর্মে ও জাতিতে বিভক্ত ছিল। ফলে সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে ঐ দেশের শাসন শোষণ খুবই সহজ ছিল। এক পর্যায়ে দেশের মানুষ ক্রমেই স্বাধীনতার জন্য উন্মুখ হয়ে পড়ে। একটি রাজনৈতিক দলের নেতা ধর্মের ওপর ভিত্তি করে এক ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি পরবর্তীতে কিছুটা সংশোধিত হয়ে প্রকাশিত হওয়ার পর সারা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। শেষ পর্যন্ত উক্ত প্রস্তাবের ভিত্তিতে সাম্রাজ্যবাদী শক্তি বিদায় নেয়। দেশটি বিভক্ত হয়ে একাধিক স্বাধীন রাষ্ট্রে আত্মপ্রকাশ করে।
ক. দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে?
খ. খিলাফত ও অসহযোগ আন্দোলন ব্যর্থ হয় কেন?
গ. উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ভারতবর্ষের ঐতিহাসিক প্রস্তাব কোনটি? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত প্রস্তাবের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর আফ্রিকার সুদানে ঔপনিবেশিক শাসনব্যবস্থা দীর্ঘদিন যাবৎ চলে। অবশেষে ঔপনিবেশিক শাসকরা সুদান শাসনের জন্য সুদানের জনগণকে দুটি শিবিরে বিভক্ত করেন।
ক. ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?
খ. 'দ্বৈতশাসন' কী? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তোমার পাঠ্যবইয়ের উক্ত ঘটনার ফলাফল মূল্যায়ন কর।
পবিত্র হজ পালনের জন্য জনাব হারুন সাহেব সৌদি আরব গমন করেন। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে সেদেশের মানুষের ধর্মীয় অনুশাসন ও আচার-আচরণ তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। দীর্ঘদিন সেদেশের অবস্থান করে তিনি নিজ দেশে ফিরে আসেন। স্বদেশে ফিরে এসে দেখেন, মানুষ নানাবিধ ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারে লিপ্ত। এক শ্রেণির মানুষ মাজারে গিয়ে মানত করছে, সেজদা করছে, পিরের মুরিদ হয়ে পরস্পর হানাহানিতে লিপ্ত আছে। এহেন অনৈসলামিক কর্মকাণ্ড তাকে মর্মাহত করে। তাই তিনি ঐ। সকল বিপথগামী মুসলমানদের ইসলামের মূলধারায় ফিরিয়ে আনার জন্য আত্মনিয়োগ করেন। এর ফলে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে।
ক. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে গঠিত হয়?
খ. দ্বৈতশাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ডের সাথে কোন ধর্মসংস্কার আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ধর্মসংস্কার আন্দোলনের মতো উক্ত আন্দোলনও তৎকালীন সমাজে ব্যাপক পরিবর্তন এনেছিল।'- বিশ্লেষণ কর।
ঢাকলা রোশনাবাদ পরগনার রাজা মানিক্য বাহাদুর শাসন পরিচালনায় নানাবিধ অসুবিধার সম্মুখীন হন। সমতলে সাধারণ বাঙালি কৃষক-প্রজা, পাহাড়ে ত্রিপুরাসহ অন্যান্য ক্ষুদ্র উপজাতি প্রজার বসবাস। একদিকে হিন্দু, মুসলিম ও পাহাড়িদের ধর্মীয় বিরোধ, অন্যদিকে স্বাধীনতাকামী প্রজার জমিদারি প্রথা বিরোধী হিংসাত্মক আন্দোলন তাকে ব্যতিব্যস্ত করে তোলে। জমিদার বিরোধী আন্দোলন প্রশমনের জন্য, তিনি কৌশলে প্রজাদের ধর্মীয় বিরোধে প্রণোদনা দেন। এতে ধর্মীয় বিদ্বেষ প্রকট হলে, তিনি পরগনাকে দুই ভাগ করার সিদ্ধান্ত নেন। একদল মানুষ তার পরগনা বিভক্তিকে সমর্থন করলেও আরেক দল এর তীব্র প্রতিবাদ করে। পরিশেষে তিনি পরগনা ভাগের সিদ্ধান্ত বাতিল করেন।
ক. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
খ. মোহামেডান লিটারারি সোসাইটি কেন গঠন করা হয়?
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ভারতবর্ষে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত কোন প্রশাসনিক পদক্ষেপের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের মতো ব্রিটিশ সরকারের উক্ত পদক্ষেপের প্রতিও 'জনগণের প্রতিক্রিয়া ছিল মিশ্র?'- বক্তব্যটি বিশ্লেষণ কর।
বিংশ শতাব্দীর প্রথমার্ধে জার্মানির পশ্চিমাঞ্চলের জনগণের চেয়ে পূর্বাঞ্চলের জনগণ অনুন্নত ও অবহেলিত ছিল। পশ্চিমাঞ্চলের শাসকগোষ্ঠীর বৈরী মনোভাব আর পূর্বাঞ্চলের জনগণের কল্যাণ ও উন্নয়নের উদ্দেশ্যে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি নামে দুটি পৃথক রাষ্ট্র জন্মলাভ করে। এ বিভক্তির ফলে উভয় দেশের জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জনগণের একটি অংশ এ বিভক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করে। অবশেষে প্রবল আন্দোলনের মুখে দুই জার্মানিকে পুনরায় একত্রীকরণ করা হয়।
ক. বেঙ্গল প্যাক্ট কী?
খ. খেলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত দুই জার্মানির বিভক্তি ব্রিটিশ বাংলার কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. জার্মানির পুনরায় একত্রীকরণ ও উক্ত ঘটনার পরিণতি কি একই ছিল? ব্যাখ্যা কর।
রফিক ও সফিক দুই ভাই। বাবার মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত ইস্টার্ন গার্মেন্টসের মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। দ্বন্দ্বের এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় যে, বড় ভাই রফিক গার্মেন্টস পরিচালনার দায়িত্ব পালন করবেন এবং ছোট ভাই সফিক সংসার দেখাশুনা করবেন। সিদ্ধান্ত অনুযায়ী বড় ভাই গার্মেন্টস পরিচালনা এবং ছোট ভাই সংসারের দেখাশুনার দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু গার্মেন্টসের আয় থেকে ছোট ভাইকে সংসার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান না করায় উভয়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে বাবার প্রতিষ্ঠিত গার্মেন্টসটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
ক. মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
খ.. ১৮৫৭ সালের সিপাহি বিপ্লব ব্যর্থ হয়েছিল কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ক্ষমতা ভাগাভাগি বাংলায় ইংরেজ শাসনামলের প্রথমদিকে গৃহীত কোন শাসন ব্যবস্থাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উদ্দীপকের ন্যায় উক্ত শাসনব্যবস্থাও বাংলার অর্থনীতিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল? উত্তরের সপক্ষে। যুক্তি দাও।
বাসির উদ্দিন মোল্লা অগাধ ধনসম্পত্তির মালিক ছিলেন। কিন্তু তিনি অপুত্রক হওয়ায় তার সমস্ত সম্পত্তি মৃত্যুর পূর্বে মেয়ের জামাই হারুন মিয়াকে উইল করে দিয়ে যান। হারুন মিয়া চরাঞ্চলের একজন উচ্চশিক্ষিত মানুষ হলেও তার এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তাই হারুন মিয়া প্রাপ্ত অর্থ ব্যয়ে শ্বশুরের নামে একটি কলেজ, মায়ের নামে একটি মাদ্রাসা এবং নিজের নামে একটি স্কুল অত্র এলাকায় প্রতিষ্ঠা করেন। তিনি গরিব ও মেধাবী ছেলেমেয়েদের পড়াশুনার জন্য বৃত্তিরও ব্যবস্থা করেন।
ক. হাজি মুহাম্মদ মোহসিনের পূর্বপুরুষরা কোথাকার অধিবাসী ছিলেন?
খ. ঔপনিবেশিক যুগে বাংলার মুসলিম সমাজে শিক্ষা সংস্কার প্রয়োজন হয়েছিল কেন? ব্যাখ্যাসহ লেখ।
গ. উদ্দীপকের বাসির উদ্দিন মোল্লার সাথে হাজি মুহাম্মদ মোহসিনের কোন আত্মীয়ের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে হারুন মিয়ার কর্মকাণ্ডের আলোকে হাজি মুহাম্মদ মোহসিনের কৃতিত্ব মূল্যায়ন কর।
নওয়াব আবদুল লতিফ কত সালে 'নওয়াব' উপাধি পান?
ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?
আরবি কোন শব্দ হতে 'ফরায়েজি' শব্দের উৎপত্তি হয়েছে?
দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে?