Questions in this chapter
ক্রিকেট খেলায় ওভারপ্রতি রানের তথ্য উপস্থাপনের উপযুক্ত চিত্র কোনটি?
অজিভ রেখার সাহায্যে কোন পটরিমাণটি নির্ণয় করা যায?
প্রাথমিক তথ্যের বৈশিষ্ট্য হলো–
i. সময় কম লাগে
ii. জনবল বেশি লাগে
iii. প্রশিক্ষণপ্রাপ্ত লোকের দরকার হয়
পরিসংখ্যানিক গবেষণার কাচাঁমালকে কী বলে?
মোজাম্মেল সাহেবের বাসস্থান থেকে কর্মস্থলে প্রতিদিনের যাতায়াতের ভাড়া বাবদ 20 দিনের খরচ (টাকা) দেওয়া হলো : 71, 63, 84, 75, 51, 65, 40, 48, 50, 62, 49, 55, 74, 60, 53, 54, 71, 80, 64, 69
ক. চলক কী?
খ. যে কোনো সংখ্যাই কী পরিসংখ্যান? ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকের তথ্য হতে উপযুক্ত শ্রেণিব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি কর।
ঘ. উদ্দীপকের তথ্যে অধিক সংখ্যক দিনে যাতায়াত ভাড়া বাবদ যে খরচ হয় তা উপযুক্ত লেখচিত্র অংকনপূর্বক মন্তব্য কর।
দুটি ব্যাংক তাদের নিজ নিজ ওয়েবসাইটে হিসাবের প্রকৃতি অনুযায়ী গ্রহক সংখ্যা তথ্য নিম্নরূপে উপস্থাপন করলো:

ক. নমুনা কী?
খ. সারাহ বুদ্ধিমতী— ইহা কি পরিসংখ্যান? ব্যাখ্যা কর ।
গ. ব্যাংক-A এর তথ্যগুলোকে দণ্ডচিত্রের মাধ্যমে উপস্থাপন কর। -
ঘ. উদ্দীপকের ব্যাংক A ও ব্যাংক - B এর তথ্য উপস্থাপন পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি তথ্য উপস্থাপনে অধিক উপযোগী? মন্তব্য কর ।
একজন গবেষক রংপুর শহরের দিনমজুরের আর্থসামাজিক অবস্থা জানার জন্য এলিন ও সিফাত নামের দুইজন তথ্যসংগ্রহকারী নিয়োগ করলেন। এলিন একটি প্রশ্নপত্র তৈরি করে মাঠ পর্যায়ে গিয়ে দিনমজুরদের নিকট থেকে তথ্য সংগ্রহ করলেন এবং সিফাত পরিসংখ্যান বর্ষপঞ্জি থেকে তথ্য সংগ্রহ করলেন। এলিন দাবি করলেন যে তার ব্যবহৃত পদ্ধতি অধিক গ্রহণযোগ্য।
ক. তথ্য কি?
খ .“প্রাথমিক তথ্য সংগ্রহ করা অপেক্ষাকৃত জটিল।”— ব্যাখ্যা কর।
গ. সিফাত এর ব্যবহৃত পদ্ধতিটি বর্ণনা কর ।
ঘ. এলিন এর দাবির সত্যতা বিশ্লেষণপূর্বক তোমার মতামত ব্যক্ত কর।
রাকিবকে তার শিক্ষক শিশু হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত 20 জন শিশুর বয়সের তথ্য সংগ্রহ করতে বললেন। রাকিব যে তথ্য সংগ্রহ করল তা নিম্নরূপ: 5, 1, 2, 6, 4, 7, 10, 12, 6, 11, 5, 8, 10, 8,
11, 7, 8, 14, 9, 8
ক. বিচ্ছিন্ন চলক কাকে বলে?
খ. বাড়ির নম্বর কোন ধরনের পরিমাপন স্কেল? ব্যাখ্যা কর।
গ. প্রাপ্ত তথ্য থেকে উপযুক্ত শ্রেণিব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি কর।
ঘ. প্রাপ্ত গণসংখ্যা নিবেশন থেকে একটি আয়তলেখ অঙ্কন কর। কোন বয়স শ্রেণির শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে সে সম্বন্ধে মন্তব্য কর।
দ্বাদশ শ্রেণির কোনো একটি বিষয়ে 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর নিম্নরূপ :
72, 32, 68, 60, 52, 55, 45, 60, 72, 20,
50, 65, 60, 45, 85, 55, 70, 42, 80, 65
ক. তথ্য উপস্থাপন বলতে কি বুঝ ?
খ. কখন মাধ্যমিক তথ্য প্রাথমিক তথ্যের চেয়ে শ্রেয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের তথ্য থেকে উপযুক্ত শ্রেণিব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি কর।
ঘ. লেখ হতে প্রচুরক নির্ণয়পূর্বক এর মানের ব্যাখ্যা দাও ।
গণসংখ্যা কী?
কেন্দ্রিয় প্রবণতার পরিমাপ কী?
মধ্যমা কী?
পরিমিত ব্যবধানের সংজ্ঞা দাও।
“বিভেদাঙ্ক একটি একক মুক্ত সংখ্যা”- ব্যাখ্যা কর।
ভেদাঙ্ক কি যেকোনো মান নেয়? ব্যাখ্যা কর।
তথ্য কী?
তথ্য উপস্থাপন বলতে কি বুঝ?
‘একসেট ঋণাত্মক অসম মানের ভেদাঙ্ক সর্বদাই ধাণাত্মক হয়’ - ব্যাখ্যা কর।
ভেদাঙ্ককের মান কখন সর্বনিম্ন হয়? ব্যাখ্যা কর।
বিস্তার কী?